১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কা, নিহত ৪

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: খুলনার ডুমুরিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা-চুকনগর সড়কের খর্ণিয়া পেট্রোল পাম্পের পাশে দুর্ঘটনাটি ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং নাম না জানা নারী (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইকটি ডুমুরিয়ার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল। এসময় সাতক্ষীরার দিকে যাওয়া ইট বোঝাই ট্রাকটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network