শিরোনাম
গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

বাকেরগঞ্জে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ২

আপডেট: June 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চার বছরের শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী এলাকার মো. আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলারচালক মো. সাইদুল ইসলাম (৪০) ও থ্রি হুইলারের যাত্রী একই উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশু জায়ান।

শুক্রবার (১৪ জুন) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু, তার স্ত্রীসহ হাফেজ মিজান ও কাওসার আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মরদেহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network