শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দামুড়হুদায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: August 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ই আগস্ট ২০২৪) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, বুধবার দামুড়হুদা উপজেলার দেউলি বাজার ও দশমীপাড়া এলাকায় বিভিন্ন আড়তসহ, মাছ-মাংস, সবজি, হোটেল, মুদি দোকান ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় মেসার্স সোহান স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য বিক্রয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ-মুল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আনিসুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪৩ ধারায় ১০ হাজার জরিমানা করা হয়।

পরবর্তীতে দশমীপাড়ায় মেসার্স রাব্বি ফুড নামক একটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও পণ্যের প্যাকেটে মেয়াদ ও মূল্য না লেখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মাহফুজুর রহমানকে ৩৭ ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। দামুড়হুদা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network