শিরোনাম
গৌরনদীর বাটাজোরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় কামরুল আহসান রাসেল পাথরঘাটায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু এসএসসি ও সমমানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো চরফ্যাশন উপজেলা সমিতি,ঢাকা বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময় বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, একজনের লাশ উদ্ধার বাউফলে ব্যবসায়ীকে ‘পুড়িয়ে হত্যার’ হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে অব্যাহতি বাড়ির ছাদে গাঁজা চাষ, গাছসহ যুবক আটক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহীন সিকদারের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশাল এসে সাবেক স্বামীর কবর জিয়ারত করলেন পরিমণি

আপডেট: November 26, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: কিছুদিন হলো সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রী বলেন, ‘এবার বাড়িতে আসার পরই আমার মা বলেন, ও (ইসমাইল) তো বাইক অ্যাক্সিডেন্ট করছে।’ আমি বললাম, ‘কী!’ পরে বললেন, ‘ও তো মারা গেছে!’ এলাম নানুভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর! এটা মেনে নেওয়া যে কতটা কষ্টের, বলে বোঝাতে পারব না।’

সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরী বলেন, ‘এ জীবনে একমাত্র নানুভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি। আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি।

সেই কবরস্থানে পাশাপাশি আমাদের পরিবারেরই অনেকগুলো কবর। সবচেয়ে নতুন কবর, ইসমাইলের। ওর বাবাসহ আমরা কবর জিয়ারতে গেছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়। তাই তার সঙ্গে আমার সম্পর্কও তো সব সময়ের।’

২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network