শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আপডেট: September 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠীতে “আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

কলসকাঠী সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিকদার রেজাউল কবির রেজা। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিজান মিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস মিজানুর রহমান চুন্নু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন), সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সহ-সভাপতি শেখ মাহমুদুর রহমান রিমন, কলসকাঠি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক আল-আমিন মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-“বাকেরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মোঃ মিজানুর রহমান মাসুদ। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আলোচনা সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network