আপডেট: September 19, 2026
অনলাইন ডেস্ক:: দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বসতবাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে গাঁজা চাষের অভিযোগে এক যুবককে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি ওজনের কাঁচা গাঁজার গাছসহ ওই যুবককে আটক করা হয়।আটক যুবকের নাম মো. রাজু আহম্মেদ (২৬)। তিনি হালুয়াঘাট গ্রামের মো. মজমুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ জানতে পারে, রাজু আহম্মেদ তার নিজ বসতবাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ছাদে লাগানো গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং রাজু আহম্মেদকে আটক করা হয়।নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজু মিয়া গাঁজা চাষের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং উদ্ধার করা গাঁজার গাছ জব্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

