শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

ভোলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

আপডেট: February 5, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলা-চরফ্যাশন সড়কের কমরউদ্দিন ও মানিকারহাটের মাঝামাঝি ইদারাবাজার মোড়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বাস মালিক সমিতির কর্মকর্তা অসীম দত্ত জানান, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাবিল নুর পরিবহন ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে আসা প্রিন্স অব লাবিবা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় প্রিন্স অব লাবিবা বাসটি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে। পরে উদ্ধার কাজে নামেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের ভোলা ও বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, দুর্ঘটনার পর পুলিশের একটি টিম উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার পর ফায়ার সার্ভিস টিমও ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। বাসটি পুকুর থেকে উদ্ধার না করা পর্যন্ত জানা যাচ্ছে না ভেতরে কেউ আটকে আছে কি না।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network