মায়ের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা!

আপডেট: February 11, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে স্বর্ণা আক্তার প্রমি (১৪) নামে এক স্কুলছাত্রী রান্নাঘরের আড়ার সঙ্গে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুখিয়ারগাতী গ্রামের রিকশাচালক বজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত স্কুলছাত্রী কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। খবর পেয়ে স্কুল ছাত্রী দেখতে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে যান কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বর্ণা পড়াশোনার প্রতি অমনোযোগী ছিল। গতকাল সোমবার দুপুরের দিকে তার মা তাকে পড়াশোনার প্রতি অমনোযোগী দেখে বকাঝকা করেন। পরে মায়ের সঙ্গে অভিমান করে সবার অগোচরে বিকেলের দিকে রান্না ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে স্বর্ণা। এ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network