শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিনে মেলার উদ্বোধন

আপডেট: February 17, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো তিনদিনের মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে এ মেলার উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. তাজুল ইসলাম।

জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ মেলায় উদ্বোধন কালে প্রফেসর তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এ কলেজের ছাত্র থেকে পরবর্তীতে অধ্যাপনা করেছেন। তার স্মৃতি এ কলেজের পরতে পরতে জড়িত। মনের টানেই কবি এ বাংলাতেই ফিরতে চেয়েছেন বারবার। তার কবিতায় আমাদের কাছে আজো অমর হয়ে আছেন কবি।বাংলার খ্যাতমান কবির জন্মদিনে উত্তরণের এ আয়োজনে সাধুবাদ জানান তিনি।কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সোম থেকে বুধবার (১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি) তিনদিন ব্যাপী এ মেলা মূল ভবনের মাঠে চলবে। মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জীবনানন্দ মেলা উদ্‌যাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন সংবাদ সম্মেলনে বলেন, জীবনানন্দের এ কলেজে তার জন্মবার্ষিকী উপলক্ষে চারটি অধিবেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network