শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ আ. লীগ নেতা আটক

আপডেট: February 18, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে যৌথবাহিনী।আজ মঙ্গলবার ভোররাতে শহরের কালীবাড়ি রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহসুদ এবং শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিন।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় ভোলা নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।এ সময় শহরের কালীবাড়ি রোড এলাকা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে দোস্ত মাহমুদ এবং মো. হেলাল উদ্দিন নামের দুজনকে আটক করা হয়।অভিযানে ভোলা কোস্টগার্ড, র‍্যাব ও ভোলা সদর থানা পুলিশ অংশগ্রহণ করে। আটকদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network