আপডেট: February 18, 2025
ঝালকাঠি প্রতিনিধি:: সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পালিয়ে ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না, অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে। ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার সাত মাসের কারাদণ্ড এড়াতে এই কাণ্ড করেছেন।সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য (গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

