‘জিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, কবিরাজকে কুপিয়ে হত্যা

আপডেট: March 3, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘জিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল ররবিবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হত্যার কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মো. মতি তেলী (৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিণগণ এলাকার এক রাজমিস্ত্রির স্ত্রীর ওপর ‘জিন ভর’ করেছে বলে তার চিকিৎসা করতে ররিবার রাতে মতি তেলী কবিরাজ সেখানে যান। ‘জিন তাড়ানোর’ কথা বলে ওই রাজমিস্ত্রির স্ত্রীকে নিয়ে ঘরে ঢোকেন কবিরাজ। কিছুক্ষণ পর তাদের ঘরে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রাজমিস্ত্রি ও তার ছেলে। এ সময় ক্ষুব্ধ হয়ে কবিরাজকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যান বাবা-ছেলে।

পরে রাজমিস্ত্রির মা ঘরের দরজা খুলে মতির লাশ দেখে পুলিশকে খবর দেন।এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সোমবার সকালে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন।তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network