শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

হিজলায় ডাকাতির মামলার আসামী আটক

আপডেট: March 4, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

হিজলা প্রতিনিধি::বরিশালের হিজলা উপজেলায় ডাকাতি মামলার ২ আসামী আটক করা হয়েছে।আটককৃত ডাকাতরা হলেন উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের চরকুশরিয়া এলাকার মৃত চুন্নু ডাক্তারের ছেলে মোঃ কামাল হোসেন(৩০) ও সামছুউদ্দিনের ছেলে ইদ্রিস ওরফে ইদ্রিস দেওয়ান(৪০) সোমবার রাতে ডেভিল হ্যান্ট অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পুলিশের এস আই আরাফাত রহমান হাসান,এ এস আই ইয়ামিন,মারুফ সহ একটি চৌকস টিম নিজ বাড়ির থেকে এ দুইজন ডাকাত কে আটক করা হয়।

জানাযায় ২০২২ সালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় একটি ডাকাতি মামলা হয়।সে মামলায় কামাল ও ইদ্রিস আসামী হয়। স্থানীয় একাধিক সুত্রে জানাযায় আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন ইদ্রিস দেওয়ানের নিয়ন্ত্রনে বিভিন্ন মাছঘাট ছিল।এলাকায় গরু চুরির সিন্ডিকেটের সাথে জড়িত ছিল বলে জানান।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান কামাল ও ইদ্রিসের বিরুদ্ধে ডাকাতি মামলা ছিল।তাই তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও তিনি আরো বলেন ডেভিল হ্যান্ট অভিযানে কৃষকদলের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টুকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network