শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চুয়াডাঙ্গায় সেমাই ও মসলা প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

আপডেট: March 13, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ই মার্চ ২০২৫) দুপুরে সদর উপজেলার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়াড় (বঙ্গজপাড়া) এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই সংরক্ষণ করার কারণে হাফিজুর রহমানের প্রতিষ্ঠান মেসার্স এস ডি সেমাই মিলকে ৫ হাজার টাকা এবং মানহীন হলুদ গুড়া তৈরি করার কারণে মুন্না মিয়ার মিলকে ১৫ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের পরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও মসলা (হলুদ ও মরিচ) প্রক্রিয়াকরণ এবং যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ গ্রহণপূর্বক ব্যাবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network