শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

পিরোজপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট: March 16, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন দুলাল গাজী (৫০) ও তার ছেলে হৃদয় গাজী (২৫)।রবিবার বিকেল ৫টার দিকে মাদরাসাছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এরপর গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদরাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখেন হৃদয় গাজী।

পরে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীকে হৃদয় গাজী তার বাড়িতে নিয়ে আসেন।এরপর ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজ বাড়িতে আটকিয়ে রেখে ছেলে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার মাদরাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network