গাজীপুরে বাটা শোরুমসহ দোকান ভাঙচুর, গ্রেপ্তার ৪

আপডেট: April 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্ব পূর্বপরিকল্পিতভাবে বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গাছা থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– সিয়াম খান (অনিক), শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন।সহকারী উপ কমিশনার হাফিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিল বের হয়।

ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানি ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর, লুটপাট চালায়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, পরবর্তীতে এ ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে থানা পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় মামলা করা হয়েছে।পুলিশের এই কর্মকর্তা জানান, এ ছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলামান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network