শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় জীবননগরে আনন্দ মিছিল

আপডেট: May 12, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

জীবননগরে ছাত্র-জনতার আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চুয়াডাঙ্গার জীবননগরের ছাত্র-জনতা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। গতকাল রবিবার সন্ধ্যায় জীবননগর মুক্তমঞ্চ থেকে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জীবননগর চ্যাংখালি ও হাসপাতাল সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ, সদস্য সচিব হৃদয়, জীবননগর পৌর যুব জামায়াতের সভাপতি আরিফ হোসেন প্রমুখ। মিছিল ও সমাবেশে, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগানে মুখরিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের বাহিনীরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের স্ট্যাটাস দিচ্ছে। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, এখন কিন্তু স্ক্রিনশটের যুগ। এখন কিন্তু প্রত্যেকটা পোস্ট স্ক্রিনশট দিয়ে রাখছি। আমরা কিন্তু বাংলার জমিন থেকে তোমাদের নিশ্চিহ্ন করে ছাড়ব। পৃথিবীর ইতিহাসে কখনই স্বৈরশাসকের পতন হওয়ার পর তারা আর ফিরে আসেনি। আওয়ামী লীগও ফিরে আসবে না।’

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network