বাকেরগঞ্জে ইখলাস স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন!

আপডেট: July 25, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :- “তারুণ্যের সাথে, মানবতার পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইখলাস বাকেরগঞ্জ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করা  হয়েছে। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সরকারি বাকেরগঞ্জ কলেজ হলরুমে রাজু হাওলাদার রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোদনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা নৌ বাহিনীর অব: প্রাপ্ত কমান্ডার সিদ্দিকুর রহমান, হাফেজ আ: রহিম হাওলাদার, শাহ আলম হাওলাদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, জসিম হাওলাদার, বেল্লাল হাওলাদার, তাহমিদ আহমেদ, হাফেজ কাওসার হোসেন,আরিফুর রহমান, মো: মিশকাত ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইখলাস বাকেরগঞ্জ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করবে,বাকেরগঞ্জের সার্বিক  উন্নয়নে সহযোগিতা করবে ও মানবতার জন্য অবদান রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network