দামুড়হুদায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১

আপডেট: July 31, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার (৩১শে জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমান একই এলাকার মৃত কিয়াম উদ্দিন ওরফে গ্যানার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান নামের একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে সকাল সোয়া ৭টার দিকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, আটক সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, দামুড়হুদা বাজারের সাইদুর ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সাইদুর রহমানকে এলাকাবাসী একজন সৎ ও নিষ্ঠাবান ব্যবসায়ী বলে জানেন। তিনি অস্ত্রসহ আটক হওয়ায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network