বরিশালে স্পিডবোট বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন

আপডেট: July 31, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: সরকার কর্তৃক বরিশাল-ভোলা রুটে স্পিডবোট ভাড়া ৩০০ টাকা নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্পিডবোট চালক ও মালিকরা।বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীর ডিসিঘাট এলাকায় স্পিডবোট চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। এতে বরিশাল-ভোলা নৌরুটে চলাচলকারী প্রায় দুই হাজারের বেশি যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

বরিশাল স্পিডবোট মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি মিলন শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মজলু আকন, লাইনম্যান লিটনসহ দুই শতাধিক মালিক ও চালক।

মানববন্ধনে বক্তারা জানান, আগে একটি স্পিডবোটে প্রতি ট্রিপে নয়জন যাত্রী পরিবহন করে জনপ্রতি ৩৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। কিন্তু সরকার তা কমিয়ে ৩০০ টাকা নির্ধারণ করেছে এবং যাত্রী সংখ্যা কমিয়ে আটজন নির্ধারণ করেছে। বর্তমানে যাত্রী সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত তাদের লোকসানে ফেলেছে।

তারা সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় পূর্বের ভাড়া ৩৫০ টাকা এবং নয়জন যাত্রী বহনের অনুমতি দেওয়ার দাবি জানান।দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন মালিক ও চালকরা। পাশাপাশি তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network