শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

টানা ৩য় বারে সাংবাদিক সংস্থার দপ্তর সচিব হলেন রাব্বী মোল্লা

আপডেট: August 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা-র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সময়ের সাহসী কলমযোদ্ধা মোঃ রাব্বী মোল্লা।
৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রয়াত সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সহধর্মিণী মোছাঃ আছিয়া আক্তার। একই সভায় মহাসচিব হিসেবে দায়িত্ব পান বিশিষ্ট সাংবাদিক নেতা মোঃ আলমগীর গনি।
সভায় মূলধারার সাংবাদিকদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন ও ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দপ্তর সচিব হিসেবে মনোনীত হন অভিজ্ঞ ও দক্ষ সাংবাদিক মোঃ রাব্বী মোল্লা। তিনি পূর্ববর্তী মেয়াদেও সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
মোঃ রাব্বী মোল্লা’র এই অর্জনে সংস্থার নবনির্বাচিত সভাপতি মোছাঃ আছিয়া আক্তার, মহাসচিব মোঃ আলমগীর গনি এবং কমিটির অন্যান্য নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আমরাও মোঃ রাব্বী মোল্লা’র উত্তরোত্তর সাফল্য ও সাংবাদিকতা জীবনের সমৃদ্ধি কামনা করি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network