শিরোনাম
কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

আপডেট: September 21, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাড়িতে মারা যায় সে। মোতালেব সোহেল প্যাদার ছেলে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, “এর আগেও গলায় কলা আটকে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

আমাদের ধারাণা, গলায় কলা আটকে শ্বাসরোধে শিশুটি মারা গেছে। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল শিশুটিকে।”এলাকাবাসী জানান, আজ দুপুর ১২টার দিকে মোতালেব ও তার বড় বোন মরিয়ম (৭) বাড়ির উঠানে খেলা করছিল। এসময় মরিয়ম মোতালেবকে কলা খাওয়াতে যায়। আস্ত কলা মোতালেবের গলায় আটকে যায়। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বাউফল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network