বরিশালে খালা বাড়িতে বেড়াতে গিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১

আপডেট: September 27, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালে খালার বাড়িতে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৬)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ আগৈলঝাড়া থানায় তিনজনকে আসামি করে শুক্রবার মামলা দায়ের করে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ অভিযান চালিয়ে এক ধর্ষককে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ধর্ষক ফয়সাল বেপারী একই গ্রামের আলী হোসেন বেপারীর ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানিয়েছেন, দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি ফয়সাল বেপারীকে শনিবার সকালে উপজেলার ফুল্লশ্রী এলাকার বাইপাস সড়কের চৌরাস্তা নামকস্থান থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ ও নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে প্রকৃতির ডাকে সারাদিতে গৃহবধূ ঘর থেকে বের হয়।এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা তিন বখাটে ওই গৃহবধূর মুখ চেঁপে ধরে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরবর্তীতে গৃহবধূর চিৎকারে ঘরে থাকা লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে ওই গ্রামের দুলাল সরদারের ছেলে নাবিল সরদার (২০), মো. আলী হোসেন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২৬) ও অজ্ঞতনামা আরেক যুবককে আসামি করে শুক্রবার রাতে আগৈলঝাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network