দামুড়হুদায় হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: September 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিক

হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই আকরাম খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার ভোরে উপজেলার কানাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার মানিক কানাইডাঙ্গা গ্রামের আবু হানিফার ছেলে। তিনি কানাইডাঙ্গা গ্রামের লিটন হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network