শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কার্যালয় উদ্বোধন

আপডেট: October 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

মিশু সিকদার, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাউফল উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাউফলের হাসপাতাল রোডস্থ ফরিদ আহমেদ প্লাজায় এই উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়।

অস্থায়ী এই কার্যালয় উদ্বোধন করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এনসিপি বর্তমানে বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। একারণেই পার্টির বিরুদ্ধে জন্মলগ্ন থেকেই বিভিন্ন মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। কিভাবে দুর্নীতির ফাঁদে ফালানো যায়, কিভাবে হেও করা যায় সে অপতৎপরতা অব্যাহত রয়েছে। কিন্তু আমাদের সংগঠন জন্মলগ্ন থেকেই দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে, একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে। পুরাতন যে সিস্টেম আছে সে সিস্টেমকে বাদ দিয়ে নতুন সিস্টেমে আধুনিক ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছে জাতীয় নাগরীক পার্টি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রধান সমন্বয়কারী এডভোকেট জহিরুল ইসলাম মুসা, পটুয়াখালী জেলা যুগ্ম সমন্বয়কারি মোহাম্মদ বশির উদ্দিন ও ডাক্তার সাইমুম আহমেদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তব্যরত সাংবাদিকবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network