শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

আপডেট: November 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

শহিদুল ইসলাম শহিদের ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম শহিদ (৩৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৯শে নভেম্বর) বিকালে উপজেলার গয়েশপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত শহিদ গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ব্যক্তি মাদকদ্রব্য আনার জন্য সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। সেখান থেকে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা সবাই পালাতে সক্ষম হলেও শহিদ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় শহিদকে উদ্ধার করে নিয়ে গেছে বিএসএফ। তবে স্থানীয়দের দাবি গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছেন শহিদ।

নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমার স্বামী সকালে ভুট্টা লাগানোর কাজে গিয়েছিলেন। কাজ শেষে তিনি বিকালে মাঠে ঘাস কাটতে যান। পরে শুনছি তাকে গুলি করেছে বিএসএফ।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, শহিদুল নামের একজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএসএফ নিশ্চিত করেছে। তাকে ভারতীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিএসএফ মৃত্যুর বিষয়ে কিছু জানায়নি।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network