শিরোনাম
সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা জীবননগরে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উজিরপুরে ৭ কোটি টাকার সেতু , সংযোগ সড়ক নেই, প্রকৌশলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বাকেরগঞ্জে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট: December 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যাওয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এর আগে ওইদিন (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে নিকটাত্মীয়দের ধস্তধস্তির সময় কৌশলে বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রুনসী গ্রামের নিজ বাড়ি থেকে তিনি পালিয়ে যান। শাহনাজ পারভীন রানী ওই গ্রামের হালিম খানের স্ত্রী।

বাকেরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় একটি চেক প্রত্যাখ্যানের মামলায় যুগ্ম-দায়রা তৃতীয় জজ আদালতের বিচারক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শাহনাজ পারভীন রানীকে এক বছরের সাজা প্রদান করেন। একইসাথে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের আদেশ দেয়া হয়। এ রায়ের পর থেকে তিনি (শাহনাজ পারভীন রানী) আত্মগোপনে ছিলেন।

সোমবার দুপুরে বাকেরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আসামি রানী তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বসতবাড়িতে অভিযান চালায়। এসময় রানীর পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে পুলিশের ধস্তাধস্তির একপর্যায়ে কৌশলে শাহনাজ পারভীন রানী পালিয়ে যায়।

এ ব্যাপারে বাকেরগঞ্জে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আসামি শাহনাজ পারভীন রানী পলাতক ছিলেন। সোমবার দুপুরে আসামি তার বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য ওই বাড়িতে গেলে তিনি (রানী) পালিয়ে যায়।

ওসি আরও জানান, পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত আসামি শাহনাজ পারভীন রানীকে সোমবার দিবাগত রাত দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network