শিরোনাম
অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জীবননগর উপজেলা ছাত্রদলের কর্মশালা

আপডেট: December 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জীবননগর উপজেলা ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আয়োজনে সোমবার (৮ই ডিসেম্বর) সকাল ১১টার সময় মনোহরপুর হাইস্কুল মাঠে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, রাজন হোসেন, সাগর হোসেন এবং মুরাদ জং।

কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালা পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোকছেদুর রহমান রিমন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network