২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

কবরস্থানে মিলল ৬টি নতুন আগ্নেয়াস্ত্র

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর একটি কবরস্থান থেকে ৫টি রাইফেল ও একটি এলজি উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এসব আগ্নেয়াস্ত্র সম্পুর্ন নতুন।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। এসময় একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটে ৫টি রাইফেল ও ১টি এলজি ছিল। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ‘উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নোয়াখালী-লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অস্ত্রগুলো জব্দ দেখানো হয়েছে। এই অস্ত্র কার, তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network