আপডেট: December 20, 2025
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১৯শে ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মাঠের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির একদল বিজিবি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ৬৮/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার মাঠের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মনির হোসেন।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

