শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের মনোনয়নপত্র জমা

আপডেট: December 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনীত প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করার জন্য মজিবুর রহমানের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানার সাবেক সভাপতি ইদ্রিস আলী সরকার, কোনাবাড়ি মেট্রো থানার সাধারণ সম্পাদক বাবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা জাসাসের আহ্বায়ক এরশাদ ফকিরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network