শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

বরিশাল-৫ আসনে জামায়াতের প্রার্থী এ্যাড. হেলালের মনোনয়নপত্র দাখিল

আপডেট: December 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ : বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বরিশাল সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় বরিশাল জেলা প্রশাসক কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র দাখিল শেষে এ্যাডভোকেট হেলাল বলেন- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলাম। আমরা আশা করছি ১২ ফেব্রুয়ারী যে প্রত্যাশিত নির্বাচনের জন্য দেশবাসী বহুবছর অপেক্ষা করছিলো। ১৫ বছর পর্যন্ত তারা ভোট দিতে পারেনি। অনেক রক্তক্ষয় হয়েছে, অনেক জীবনের বিনিময়ে এবং ত্যাগের বিনিময়ে আজকের এই অর্জন। আশা করি এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, দেশের জনগন ভোট দিবে এবং তাদের প্রত্যাশিত জনপ্রতিনিধি নির্বাচন করে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ এবং লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন- নির্বাচনী পরিবেশ ভালোই দেখছি কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড নাই। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন ভাবে ইনসাফের পাল্লা একটু কাঁত হয়ে যাচ্ছে মনে হয়। আমরা দেখি অনেকে নিরাপত্তা পায় আর অনেকে নিরাপত্তা পায় না। এজন্য সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং দেশের জনগনকে একটি অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান, কর্মপরিষদ সদস্য শামীম কবির, অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, এডভোকেট আবুল খয়ের শহীদিসহ অনন্য নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network