শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট: January 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে চাকমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ তৃণমূল পর্যায়ের সহস্রাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি টাউন হলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে তারা দলে যোগ দেন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে ওয়াদুদ ভুঁইয়া বলেন, “আমার ওপর আপনারা যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দেব। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমি সবসময় আপনাদের পাশে থাকব।”

মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় সভাপতি শান্তিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, প্রবীণ চন্দ্র চাকমা, অনিমেষ চাকমা রিংকু ও কুহেলী দেওয়ান।

সংশ্লিষ্টদের মতে, বিশিষ্টজনদের এই যোগদান জেলার মূলধারার রাজনীতি ও আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network