শিরোনাম
বরিশালে হারিয়ে যাওয়া ২০ মোবাইল উদ্ধার করলো পুলিশ বরগুনায় বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার ২ চরফ্যাশন প্রেসক্লাবের সেক্রেটারী কামাল গোলদারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, সাংবাদিকদের প্রতিবাদ আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়, তদন্ত দাবি বাউফলে গৃহবধূকে যৌন নির্যাতনের সময় হাতেনাতে আটক জামায়াত নেতা ফারুক প্যাদা কীর্তনখোলা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন আটক ৬ শিক্ষা সপ্তাহে চরফ্যাশন উপজেলার নির্বাচিত শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষকদের সম্মাননা

ঋণের চাপে অটোচালকের আত্নহত্যা

আপডেট: January 31, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল হোসেন:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় লালমিয়া( ৫৫) নামে এক অটোচালক ঋণের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত লালমিয়া উপজেলার তাল্লুক শিমুলতলী করাতিপাড়া এলাকায় মৃত নালু মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে নিহত লালমিয়া পেশায় অটোরিকশা চালক। সে অনেক ঋণগ্রস্ত ছিলেন। ঋণের কারণে সে সবসময় হতাশাগ্রস্ত ছিলেন।প্রতিদিনের মতো ভোরবেলা রিক্সা নিয়ে বের না হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করেন।দীর্ঘ সময় দরজা না খোলায় পরে দরজার ফাঁকা দিয়ে দেখেন লাল মিয়া ঘরের আড়ার সাথে ঝুলে আছেন। কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক সাইদুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network