শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

জীবননগর সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেয়ারডিল উদ্ধার

আপডেট: January 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০৩ বোতল ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৩০শে জানুয়ারি) সকালে উপজেলার মানিকপুর গ্রামের পাকা রাস্তার উপর হতে আসামিবিহীন এসব ফেয়ারডিল উদ্ধার করা হয়।

শুক্রবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের তথ্যের ভিত্তিতে উথলী বিওপির একদল বিজিবি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/১-এস হতে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় আসামিবিহীন ৫০৩ বোতল ভারতীয় ফেয়ারডিল (Fairdyl Maleate Syrup) উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার ইছাববর আলী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network