শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

আপডেট: February 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

কিশোরগঞ্জ প্রতিনিধি:: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরে ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের বাসিন্দা।অভিযুক্ত তার বড় ছেলে জুয়েল মিয়া (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেশার টাকার জন্য পূর্ব বিরোধের জেরে রোববার ভোরে ধারালো দা দিয়ে জুয়েল মিয়া তার বাবা রমজান আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেয়। এসময় রমজান আলীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জুয়েলকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং ঘটনাস্থল থেকে ব্যবহৃত ধারালো দা জব্দ করে।গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত জুয়েল মিয়া নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য বাবা-ছেলের মধ্যে বিরোধের একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে।ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network