২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

গৌরনদীতে সাংবাদিকদের সাথে সেনা কর্মকর্তাদের মতবিনিময়

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে গৌরনদী সেনা ক্যাম্পে সাংবাদিকদের সাথে মতবিনিময়।০২ রা ফেব্রুয়ারি ২০২৬ বেলা ১১:০০ ঘটিকায় গৌরনদী আর্মি ক্যাম্প মিলনায়তনে স্থানীয় সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৌরনদী আর্মি ক্যাম্প কমান্ডার, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সহ আমন্ত্রিত অনান্য সিনিয়র সাংবাদিক বৃন্দ।

উক্ত সভায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাংবাদিকদের সুসম্পর্ক ও যোগাযোগ বজায় রাখতে সেনা ক্যাম্প কমান্ডার আহবান করেন।নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করা এবং মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য যেকোনো সমস্যার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।সভায় নির্বাচনকালীন সময়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network