শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

আমতলীতে ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

আপডেট: February 4, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মাইনুল ইসলাম রাজু:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।ওই মহড়ার নেতৃত্ব দেন আমতলী উপজেলার দায়িত্বে থাকা বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. মনজুর হোসেন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক যদি কোন ভোট কেন্দ্র দখল হয়। সেই ভোট কেন্দ্র কিভাবে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে তাদের গ্রেফতার এবং আইনের হাতে সোপর্দ করা হবে সেই বিষয়ে বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় উপস্থিত ছিলেন লেঃ কমান্ডার জাফর, লেঃ কমান্ডার সাজিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ওসি তদন্ত মো. সাইদুল ইসলামসহ বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network