শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

পানছড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৩ শতাধিক রোগী

আপডেট: February 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: “স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার”—এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি, স্কয়ার, ইরস্টোফার্মা ও বেক্সিমকো ফার্মা।
কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।

ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ডা. ইকবাল উদ্দিন চৌধুরী, ডা. অরূপ ধর, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা ও ডা. আমরিন মাহবুব। আয়োজকদের তথ্যমতে, এ কর্মসূচিতে তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।এ ধরনের উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মাঝে সন্তোষ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানান আয়োজকরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network