শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

আপডেট: February 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের খাগড়াছড়ি–২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নুর ইসলাম তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

ইশতেহারে খাগড়াছড়িকে একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও টেকসই উন্নয়নের মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এতে ভূমি অধিকার নিশ্চিতকরণ, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অবাস্তবায়িত ধারা বাস্তবায়ন এবং পাহাড়ে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে আধুনিক হিমাগার স্থাপন, ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা ও প্রান্তিক কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ ব্যবস্থার অঙ্গীকার করা হয়। পাশাপাশি প্রতিটি উপজেলায় আইটি ও কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষা সম্প্রসারণের কথা তুলে ধরা হয়।

এছাড়া সাজেকসহ দুর্গম এলাকার সড়ক যোগাযোগ উন্নয়ন, পর্যটন কেন্দ্র আধুনিকায়ন, প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা এবং খাগড়াছড়ি সদর হাসপাতালকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন হাসপাতালে রূপান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়।সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network