শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে: বাবর

আপডেট: February 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দীন বাবর বলেছেন, বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ফলস্রুতিতে ভোট বিপ্লব ঘটবে ১২ ফেব্রুয়ারী। দীর্ঘদিনের বঞ্চনার সমুচিত জবাব বাকেরগঞ্জবাসী দেবে ব্যালটের মাধ্যমে। বাকেরগঞ্জে সার্বিক পরিস্থিতি অবলোকন করলে এমনটাই প্রতীয়মান হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাকেরগঞ্জ দাড়িয়াল ইউনিয়নে কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা জেলা জামায়াতের সেক্রেটারি ও বরিশাল-৬ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, ১৩ তারিখে সূর্য উদিত হবে দাঁড়িপাল্লা পিঠে নিয়ে ইনশাল্লাহ । জনগণের সমর্থনে সংসদে যাওয়ার সুযোগ পেলে বাকেরগঞ্জকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করা হবে।
তিনি বলেন, সবাই ১২ তারিখ ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে প্রথম ভোট দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ডক্টর মাওলানা এস.এম মাহফুজুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা আমির মাওলানা ফিরোজ আলম, মাও: মো: নুরুল হক, বরিশাল মহানগর ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়্যেদ আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোস্তাকুর রহমান। সভায় সভাপতিত্ব করেন দাড়িয়াল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন খান। জনসভায় নারী-পুরুষসহ বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে পুরো মাঠ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। জনসভা ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network