১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

গাজীপুরে খোলা মাঠে কেন্দ্র বানিয়ে চলছে ভোটগ্রহণ

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর-৩ আসনের ১১২ নং কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের খোলা মাঠে চলছে ভোটগ্রহণ।বিদ্যালয়ে দুইটি কেন্দ্র। একটি পুরুষ ও একটি মহিলা। বিদ্যালয়ের একমাত্র ভবনের গ্রহণ করা হলো নারীদের খোলা মাঠে তৈরি করা কেন্দ্র।আজ বৃহস্পতিবার এ কেন্দ্রে সকাল থেকে ২ হাজার ৫২ জন নারী ভোটারের ভোটগ্রহণ চলছে।

শহরের দোকানে দেখা যায়, শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বিদ্যালয়। বিদ্যালয়ে কেন্দ্র রয়েছে পুরুষ ও একটি নারী। পুরুষ কেন্দ্রের ভোট গ্রহণ চলছে বিদ্যালয়ের একমাত্র ভবনে। ভোটকেন্দ্রে নেই কোনো ভবন। ডেকোরেটর ভাড়া করে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে রয়েছে বসতবাড়ি। সেখানে স্থানীয় লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছে।স্থানীয়দের মতে, এভাবে খোলা মাঠে অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের এক পাশে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে দুইজন আনসার সদস্য। নেই কোনো সীমানা বাউন্ডারি। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের জন্য কোনো ভবন নেই। একটিমাত্র ভবনে চলছে পুরুষ কেন্দ্রের ভোটগ্রহণ। কেন্দ্রের উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্যান্ডেল তৈরি করে কেন্দ্র বানানো হয়েছে। তৈরি করা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোটগ্রহণ। সেখানে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সদস্যরা তৎপর রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নাসির আহমেদ বলেন, ‘সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কর্ণপু মহিলা কেন্দ্রে খোলা মাঠে কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ করলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, কর্ণপুর বিদ্যালয় পর্যাপ্ত অবকাঠামো নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে।দুপুর সাড়ে ১২টায় রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network