১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে ভালোবাসা দিবসে ফুলের দোকানে বেড়েছে বিক্রি

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: শনিবার সকাল থেকেই বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের প্রায় ৬টি ফুলের দোকানে ক্রেতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

তবে ফুল প্রেমীদের অভিযোগ, আগের চেয়ে এ বছর ফুলের দাম প্রায় দ্বিগুণ। বিনোদন কেন্দ্রের প্রবেশমুখে লাল গোলাপ, গাঁদা, জারবেরা, রজনীগন্ধাসহ বিভিন্ন ধরনের তোড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বিশেষ করে লাল গোলাপ ও হলুদ-কমলা রঙের ফুলের চাহিদা সবচেয়ে বেশি। তরুণ-তরুণীদের পাশাপাশি পরিবার নিয়ে অনেকেই সেখান থেকে ফুল কিনছেন।ফুল বিক্রেতারা বলেন, আজ বসন্ত ও ভালোবাসা দিবস একসঙ্গে পড়ায় বিক্রি কিছুটা বেড়েছে। তবে পাইকারি বাজারে দামের ওঠানামার কারণে খুচরা বাজারে ফুলের দাম একটু বেশি। মান ও আকারভেদে দেশি গোলাপ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ডিজাইনের তোড়া ১০০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

বিশেষ এই দিনটি পালন করতে তরুণ-তরুণীরা নানা সাজে সেজে ফুল কিনছেন এবং বন্ধু-বান্ধবীদের সঙ্গে সময় পার করছেন। তরুণীরা বলছেন, এই দিনটি সবার জীবনে সুন্দর আগামী বয়ে আনুক। ক্রেতাদের মতে, বিশেষ দিন হওয়ায় দাম কিছুটা বেশি মনে হলেও প্রিয়জনের জন্য ফুল কিনতেই সবাই আসছেন। আবার কেউ কেউ মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় দাম এখনো সহনীয় পর্যায়ে আছে।ফুল ব্যবসায়ীরা বলেন, আগের মতো আর ঘটা করে পহেলা ফাল্গুন পালন হয় না, তাই ফুলের বেচাবিক্রি কিছুটা কমে গেছে। তবে বিকেলের পর ভিড় আরও বাড়বে বলে তাঁরা আশা করছেন। সব মিলিয়ে ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঘিরে বরিশালে ফুলের দোকান ও বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ দেখা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network