১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

কাঠালতলীতে বসতঘরে আগুন

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:: মির্জাগঞ্জের দক্ষিণ কাঠালতলীতে আগুনে একটি বসতঘরের একাংশ পুড়ে গেছে। আগুনে ঘরটিতে থাকা মালামাল পুড়ে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ কাঠালতলী ৪নং ওয়ার্ডের প্রবাসী মোঃ নিজাম উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী বিউটি বেগম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ১১ ফেব্রুয়ারি তার নির্মাণাধীন একটি কাঠের ঘরে কেরোসিন ঢেলে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ঘুমের ঘোরে তিনি কেরোসিনের ঘ্রাণ পেয়ে সজাগ হয়ে তার রুমে আলো দেখতে পান। পরবর্তীতে তিনি ঘুম থেকে উঠে দেখেন তার বসতঘরের পিছনে একটি কাঠের ঘর আগুনে জ্বলছে। ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ও মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি ধারণা করছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা হয়তো তাকে ও তার দুই পুত্রকে পুড়িয়ে মারতেই বসতবাড়ীর চারপাশে কেরোসিন ঢেলে অগ্নিকাণ্ড ঘটিয়াছে। তিনি ঘুম থেকে সজাগ হওয়ায় এ যাত্রায় বেঁচে গেছেন। নয়তো আগুনের লেলিহান শিঁখায় তিনি ও তার দুই পুত্র পুড়ে মরে যেতেন। এ বিষয়ে তিনি মির্জাগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনো পর্যন্ত দুর্বৃত্তদের খুঁজে বের করতে পারিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তিনি অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করে দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত এবং তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।

স্থানীয় লোকজন জানায়, ঘটনার দিন রাত সাড়ে ২টার দিকে প্রবাসী নিজাম উদ্দিনের বসতঘরে তারা আগুন জ্বলতে দেখেন। আগুনের লেলিহান দেখে তারা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুনে একটি রুম পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তা লোকজনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় তৌহিদ হাওলাদার ও মোস্তফা আকন জানান, ডাক চিৎকারের শব্দ পেয়ে রাত ২টার দিকে তারা নিজাম উদ্দিদের বাড়িতে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে কাছে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাদের ধারণা জমি সংক্রান্ত বা পূর্ব বিরোধীদের ধরে বাড়ির চারপাশে কেরোসিন ঢেলে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, তিনি এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছিলেন। পুলিশ ঘটনারস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network