শিরোনাম
চরফ্যাশনে পুকুরে ডুবে শিক্ষার্থী’র মর্মান্তিক মৃত্যু দুমকিতে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার উজিরপুরে ৩০ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা খয়রাবাদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলো আনোয়ারা আশ্রাফ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারি রাজন আটক, সামারি ট্রায়ালে জেল-জরিমানা উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের দাফন সম্পন্ন গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপডেট: February 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফজরের নামাজের পর পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকায় পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় জামায়াত আমির বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়বো।তিনি আরো বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার ‘ক্লিন ঢাকা মহানগরী’ নামে কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ৬টা থেকে ১০ টা পর্যন্ত মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়।। এসময় বিভিন্ন এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ ও বাজারের আশেপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network