১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: পাবনার আটঘরিয়ায় নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মৃত লোকমান হোসেন (৫৫) মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলে কামরুল ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন নেশার টাকা চেয়ে বাবার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।এক পর্যায়ে নিজ ঘরের ভেতর ধারালো অস্ত্র দিয়ে বাবা লোকমান হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ছেলে কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network