শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

শিক্ষাপ্রতিষ্ঠানে কাল থেকেই শুরু রমজানের ছুটি

আপডেট: February 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি), রমজানের প্রথম দিন থেকেই এ ছুটি কার্যকর হবে। ফলে শিক্ষার্থীরা প্রথম দিন থেকেই রোজা ও ইবাদতের পরিবেশে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবে।রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান মাসে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হওয়ার সম্ভাবনা এবং ধর্মীয় অনুশীলনের সুবিধার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ছুটির ফলে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ছুটি শেষে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আবারও পাঠদান কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রমজান মাস মুসলমানদের জন্য আত্মসংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তাই শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা ও শারীরিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে এ ছুটি অনেকের কাছেই ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network