২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইফতারের আগে সোনারগাঁয়ে আগুনে পুড়ে ছাই ১৮ পরিবারের বসতঘর

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পবিত্র মাহে রমজানের প্রথম দিনে ইফতারের আগে অগ্নিকাণ্ডে ১৮টি ঘরে বসবাসরতের পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় স্থানীয় জুম্মান, নুরুল আলম ও মাহিজ উদ্দিনের বাড়িতে আগুন লেগে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নুরুল আলম বলেন, ‘মেঘনা শিল্প এলাকা হওয়ায় আমাদের বাড়ির ১০টি কক্ষে ১০টি পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আমাদের সব স্বপ্ন ও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন আমরা কি করব?’

সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহেদ চৌধুরী বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মোট তিনজন বাড়ির মালিকের ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়নি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network