শিরোনাম
আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

পানছড়িতে বিজিবির মানবিক উদ্যোগ বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট: February 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মহতী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে স্থানীয় পাহাড়ি দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় এই জনকল্যাণমূলক মেডিকেল ক্যাম্পিং পরিচালিত হয়।

মেডিকেল ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি, উপস্থিত থেকে স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তাঁদেরকে মূল্যবান চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এই সেবামূলক কার্যক্রমে অসহায় ও দরিদ্র পাহাড়ি নারী, পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।এই ক্যাম্পিংয়ের মাধ্যমে মোট ৩৯ জন স্থানীয় পাহাড়ি বাসিন্দা চিকিৎসাসেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।স্থানীয় অধিবাসীরা বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা উল্লেখ করেছেন যে, দুর্গম পাহাড়ি এলাকায় এই ধরনের চিকিৎসাসেবা তাদের জন্য অত্যন্ত কল্যাণকর। বিজিবির এমন জনহিতকর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তাঁরা গভীর আশা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network