শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

আগামীর বাউফল হবে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিমুক্ত: শফিকুল ইসলাম মাসুদ

আপডেট: February 22, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: আপনারা জীবনের ঝুঁকি নিয়ে মা-বোন, ভাই বন্ধুদের নিয়ে শুধু দাঁড়িপাল্লায় ভোট দিতে যান নাই, আপনারা গিয়েছেন চাঁদাবাজমুক্ত বাউফলের বিজয়ের জন্য, মাদকমুক্ত বাউফলের বিজয়ের জন্য, দুর্নীতিমুক্ত বাউফলের বিজয়ের জন্য, সেই বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২(বাউফল) আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী (দক্ষিণ) এর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। রোববার দুপুর ১২টায় বাউফল পাবলিক মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে ১১ দলীয় জোটের আয়োজিত এক শুকরিয়া সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া নির্বাচনী ইশতেহার আমি পূরণ করতে চাই। সেই লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছি।

বাউফলবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের খাদেম। তাই খাদেমকে খাদেমের মত কাজ করতে দিতে হবে। শেষ পর্যন্ত আল্লাহ তায়ালা বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন এ জন্য আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি।

উপজেলা জামায়াতের আমির মাও. ইছাহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশের আইউব বিন মুছা, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. খালিদুর রহমান, পৌর জামায়াতের আমির মাও. সেলিমুর রহমান প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network